ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ৩:৩১
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগী।অভিযুক্ত ধর্ষকের নাম মো. আকাশ ওরফে লালন (২৩)। তিনি ওই ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা গ্রামের জহিরুল হকের ছেলে।
 
মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক এক ব্যক্তির সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় ওই গৃহবধূর। তাঁদের ঔরসে দুটি ছেলে সন্তান রয়েছে। আকাশ তাদের প্রতিবেশী। সে-হিসেবে তাঁর সঙ্গে ওই গৃহবধূর আলাপচারিতা হতো। গৃহবধূর স্বামী কর্মের তাগিদে ঢাকায় বসবাস করিতো। প্রায় ৩ মাস আগে আকাশ তাঁকে প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাইতে থাকে। একপর্যায়ে আকাশের প্রস্তাবে রাজি হন ওই গৃহবধূ। এরপর তাঁদের ফোনে ও ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা হতো।একপর্যায়ে ১৩ ডিসেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে  ডেকে নিয়ে যায় আকাশ। নাকের ফুল পরিয়ে শারীরিক সম্পর্ক করিতে চাইলে অস্বীকার করেন গৃহবধূ। পরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে আকাশ।
 
আকাশকে বিয়ে করার জন্য চাপ দিলে রেজিস্ট্রিমূলে বিয়ে করবে, এ কথা বলে বাড়ি থেকে ওই গৃহবধূকে তাড়িয়ে দেওয়া হয়। আকাশের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি গৃহবধূর মেসেঞ্জার ঘেঁটে টের পেয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। তখন তিনি আকাশের বাড়িতে ওঠেন। আকাশের বাবা-মা ওই গৃহবধূকে মারধর করে তাদের বাড়ি থেকেও তাড়িয়ে দেয়। উপায়ন্তর না দেখে ২৪ ডিসেম্বর জামালপুর থানায় মামলা করেন ওই গৃহবধূ।
 
এ বিষয়ে জামালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ ইমন জানান, ওই গৃহবধূ থানায় এসে ঘটনা জানানোর সঙ্গে সঙ্গেই মামলা নথিভুক্ত করা হয়। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি তাঁকে নিতে এলে তাঁদের সঙ্গে তিনি স্বামী বাড়ি চলে যান। 
 
তিনি আরও জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত