ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কয়রায় পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ ও আগুন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ৪:৯

খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের নারাণপুর মধ্যপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য এস এম বনিউল ইসলাম বনির মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সাদা ও চিংড়ি মাছ নিধন ও আগুন দিয়ে ঘেরে বাসা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার  দিবাগত (২৫  ডিসেম্বর) ভোর  রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক ইউপি সদস্য বনির পরিবার । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকালে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন  করেন।ঘের মালিক ইউপি সদস্যে বনির সহধর্মীণি  শাহানাজ পারভীন শিরিন বলেন, আমার স্বামী বা পুরুষেরা কেউ বাড়িতে নেই প্রতিপক্ষের লোকেরা রাতের আঁধারে আমাদের  মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে ও ঘেরে বাসায় আগুন  দিয়ে পুড়িয়ে ২ টা মটর ও একটি স্যালো মেশিন পুড়িয়ে দিয়েছে এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।ইউপি সদস্য বনি জানান,‘পূর্ব শত্রুতার জের ধরে আমাদের প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলাম ও আসাফুর গং রা আমার  ঘেরে বিষ প্রয়োগ করেছে। তারা গত শনিবার আমার বাড়িতে এসে হুমকি ও বাড়ির জমির দখল করতে আসে পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ আসলে তারা চলে যায়। এরা আমার অর্থনৈতিক ভাবে ও ক্ষতি করতে পরিকল্পিত ভাবে আমার ঘেরে বিষ ও আগুন দেয়।এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এ ব্যাপারে প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলাম  সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি সদস্যের সাথে আমার কোন শত্রুতা নেই তিনি সাম্প্রতিক মসজিদ কমিটির নির্বাচনে হেরে সাধারন মানুষকে মারধর করে হসপিটালে পাঠিয়েছে পরে মামলা ও হয়। চলমান শত্রুতায় আমাদের জব্দ করতে নিজেরাই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আমাদের ওপর দোষ দিচ্ছে।কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহীম আলী  বলেন, ঘটনা স্থান পরিদর্শন করেছি অভিযোগ পেলে  তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও