ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ, ৮৫.৯২ শতাংশ পাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৫:৮

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৫.৯২ শতাংশ।

সোমবার (২৬ ডিসেম্বর) ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে। সারাদেশে শীর্ষ দশে জায়গা পেয়েছে ৯৯ জন ছাত্র-ছাত্রী। 

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি বোর্ডের মহাপরিচালক মাওলানা মাসীহুল্লাহ মাদানী নূরানী বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সবার জন্য ফলাফল উন্মুক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসীহুল্লাহ বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালিমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে। 

সভাপতির বক্তব্যে মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন বলেন, আমাদের শিশু-কিশোরদের মাঝে আদব-আখলাক ও সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আগামী প্রজন্মকে কুরআনিক সোসাইটি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষিত শান্তিপ্রিয় দেশপ্রেমিক নিবেদিতপ্রাণ জনবল তৈরি করছে নূরানী বোর্ড। 

মুখ্য আলোচকের ভাষণে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে