সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মৃত্যু ৮০ জন এবং উপসর্গের মৃত্যু ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীরা হলেন- দেবহাটার নওয়াপাড়া গ্রামের মুকুল হোসেনের স্ত্রী রীনা পারভীন (৩৫), সদরের ভালুকা চাঁদপুরের গোবরদাড়ি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৬০) এবং পাটকেলঘাটার আব্দুল হামিদের ছেলে আব্দুল হাই (৬০)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এবং করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৮৯ জন, শনাক্তের হার ২৪ দশমিক ৬৫ শতাংশ।
সরকারি হাসপাতালে ভর্তি পজিটিভ রোগীর সংখ্যা ২৭ জন এবং বেসরকারিতে ১০ জন। এছাড়া বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯২ জন। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৪৮৩ জন।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত