জুড়ীর ডা. জয়নাল আবেদীন আর নেই
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চিকিৎসক ডা. জয়নাল আবেদীন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনিজনিত রোগে ভুগছিলেন। ডা. জয়নাল আবেদীনের মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার হতদরিদ্র মানুষ সহ সকলের চিকিৎসাসেবা দিয়েছেন।
উল্লেখ্য, তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসরগ্রহণ করেন।
ডা. জয়নাল আবেদীনের জানাযার নামাজ আজ শুক্রবার বেলা ২ টার সময় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied