ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের যুবদল নেতা নুরুজ্জামান বাবু শঙ্কামুক্ত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-১২-২০২২ রাত ৮:৫২

পঞ্চগড়ে যুবদলের সা. সম্পাদক নুরুজ্জামান বাবু আশঙ্কামুক্ত রয়েছেন। তিনি বিএনপির পার্টি অফিসের সামনে পুলিশের অর্তকিত হামলায় গুরুতর আহত হলে প্রথমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, পরে রংপুরে নেয়া হয়।

সোমবার সন্ধায় কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, তিনি শঙ্কামুক্ত রয়েছেন।তবে মাথায় একাধিক সেলাই, হাতের দুই জায়গায় ভেঙ্গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ায় দেড় মাস পর্যবেক্ষণে রাখতে হবে বলেন তারা।

এর আগে শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে মিছিল বের করলে এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ- বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে। পরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে শতাধিক রাবার বুলেট,টিয়ারশেল, কাঁদানে গ্যাস ছুড়ে এবং নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।

পুলিশের মারপিটে আব্দুর রশিদ আরেফিন নামে এক নেতার মৃত্যুর অভিযোগ করেন দলটির নেতারা।তবে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, ওই ব্যক্তি হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন।

পঞ্চগড় জেলা যুবদলের সাধারন সম্পাদক মো.নুরুজ্জামান বাবু জানান, হত্যার উদ্দেশ্যে আমাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছেন পুলিশ।

সুজন / সুজন

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে