ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিচে ভলিবল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২২ রাত ৮:৫৩
২৭ ডিসেম্বর বিকালে পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে শুরু হলো বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২।
 
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। 
 
উল্লেখ্য, আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলা‌দেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কির‌‌গিজস্থান এই ৭টি দে‌শের পুরুষ দল এবং  বাংলাদেশ,  শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আজকে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। 
 
অনুষ্ঠানে ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, 'বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকাভাবে প্রসারিত হবে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।'
 
এসময় তিনি বলেন, 'সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য। তরুন প্রজন্মের পড়া‌শোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ২০ ভলিবল টিম কাতার, ইরাক ও চীনকে হারিয়ে এশিয়ায় পঞ্চম স্থান অধিকার করেছে। এর আগেও আমরা মালদ্বীপের সাথে সিরিজ জয় করেছি। গতকাল কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভলিবল দল। সফলতা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।'
 
উল্লেখ্য, উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম ভুটান পুরুষ দল এবং বাংলাদেশ বনাম উজবেকিস্তান নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ভুটানের সাথে বাংলাদেশ পুরুষ দল জয়লাভ করে এবং বাংলাদেশ নারীদলকে পরাজিত করে উজবেকিস্তান জয়লাভ করে। 
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া

সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

লোহাগাড়ায় ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়ার দুই বন্ধুর মৃত্যু