ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাধবপুরে শিক্ষা প্রতিষ্টানের সরকারি বই খাতা বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক ও সভাপতি


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ২৭-১২-২০২২ রাত ৯:৭

 হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্টানটির সভাপতির যোগসাজশে গত কয়েকবছর ধরে অবিলিকৃত থাকা বিপুল সংখ্যক বই বিক্রী করে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।গভর্নিং বডির কয়েকজন সদস্য এ বিষয়ে উপজেলা নির্বাহী অভিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন।
জানা গেছে গত কয়েকবছর ধরে শিক্ষার্থীদের দেওয়ার জন্য সরকারিভাবে এসব বই অবিলিকৃত থাকায় প্রতিষ্টানটির একটি কক্ষে সংরক্ষিত ছিল।সম্প্রতি প্রতিষ্টান প্রধান নুরুল্লাহ ভুইয়া ও গভর্নিং বডির সভাপতি নাসির খান গোপনে এসব বই বিক্রী করে দেন।অভিযোগকারীরা বলছেন গত ৬ ডিসেম্বর প্রতিষ্টানটির কর্মচারী আলম মিয়া ও সহযোগীতায় ২ টি পিকআপ ভ্যান ভর্তি করে অজ্ঞাত এক ক্রেতা এসব বই কিনে নিয়ে গেছেন।প্রায ৩ লাখ টাকা মূল্যে এসব বই বিক্রী করেছেন বলেও অভিযোগকারীরা জানিয়েছেন।জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বই বিক্রীর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কতোটাকার বই বিক্রী করা হয়েছে এ বিষয়টি তারা ঠিক জানেন না বলেও জানিয়েছেন। তবে প্রতিষ্টানটির সভাপতি নাসির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আগের কমিটির রেজুলেশন অনুযায়ী কক্ষ পরিস্কার করার জন্য করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের জমা দেওয়া অ্যাসাইনমেন্টের কাগজপত্র বিক্রী করেছেন।একটি মহল উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এ সংক্রান্ত কুৎসা রটনা করছেন বলেও তিনি দাবি করেছেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া জানান, বই বিক্রীর প্রশ্নই আসে না।আগের কমিটির রেজুলেশন অনুযায়ী কিছু কাগজপত্র বিক্রী করেছি। কাগজপত্র বিক্রী বাবদ ৭০ হাজার টাকা তার প্রতিষ্টানের আয় হয়েছে বলে তিনি দাবি করেন।রেজুলেশন কপিটা দেখতে চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে বলেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান, ‘এ সংক্রান্ত একটি মৌখিক অভিযোগ পাওয়ার পর মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দিয়েছি।’

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক