ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুবলীগ সভাপতির নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ৪:১

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও নিউজ ২৪ টেভিতে “ঠাকুরগঁওয়ে আপেল আতঙ্ক” শিরোনামে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের আয়োজনে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাটলার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাক মালিক সমিতির সভাপতি মো: আসাদুজ্জামান। তিনি বলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে উল্লেখিত পত্রিকা ও টিভি চ্যানেলে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে গত ১৮ অক্টোবর প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর জেলা কমিটির মতবিনিময় সভা হয়। 

সেখানে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা ও বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজনেস এডিটর রুহল আমিন রাসেল উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকেও আমন্ত্রণ জানানো হয়। তবে মতবিনিময় সভার ব্যানারে আপেলের নাম উল্লেখ না থাকায় স্থানীয় স্বর্ন ব্যবসায়ি ও স্বর্ণ কারিগররা উপস্থিতজনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। 

এ সময় রুহুল আমিন রাসেল আপেলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে উপস্থিত লোকজনের চাপের মুখে তিনি উপস্থিত স্বর্ণ ব্যবসায়িদের নিকট ক্ষমা চান। তবে আপেল সভা থেকে চলে যাওয়ার পর তিনি প্রকাশ্যে ‘আপেলের নেতৃত্ব কিভাবে থাকে তা দেখে নিব” বলে ক্ষোভ প্রকাশ করেন। এরই ফলশ্রæতিতে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন তথ্য দিয়ে আপেলের বিরুদ্ধে এ জাতীয় সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা এ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে মো: খয়রুল, আবু তাহের, সোহরাব হোসেন, নুর ইসলাম নুরল, এনায়েত উলুব্বী, বুলু মহন্ত, আরফান আলী, আব্দুল জব্বার, সনাতন পাল, সিরাজুল ইসলাম, মো: সোহেল রানা সহ অন্যান্যরা। 

প্রীতি / প্রীতি

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত