পাথরঘাটা প্রেসক্লাবে সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আমিন সোহেল
বরগুনার পাথরঘাটা উপজেলার ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী গোলাম মোস্তফা (যুগান্তর), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিন সোহেল (প্রথমআলো), সহ-সভাপতি জাফর ইকবাল (সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় ভূষন কর্মকার (জনকন্ঠ), অর্থ সম্পাদক মাহমুদুর রহমান রনি (মানবকন্ঠ)।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভায় চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার পাথরঘাটা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা সকরে নির্বাচিত হন।
এর আগে প্রেসক্লাব মিলনায়তনে চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় চলতি বছরের আয়-ব্যয় ও সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল ।
এই সময় উপস্থিত ছিলেন, খলিলুর রহমান শাহিন (ইত্তেফাক), শফিকুল ইসলাম খোকন (বাংলা নিউজ ২৪ ), মাহবুবুর রহমান (সংগ্রাম), ফেরদৌস খান ইমন (যমুনা টিভি), নজমুল হক সেলিম (যায়যায়দিন), সুমন মোল্লা (মোহনা টিভি), তারিকুল ইসলাম (আজকের পত্রিকা), আরিফুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়) মেহেদী হাসান ( অগ্রযাত্রা) মোঃ ইব্রাহীম খলীল (দৈনিক সকালের সময়) সহ অন্যান্য সংবাদ কর্মী বৃন্দ।
প্রীতি / প্রীতি
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা