ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৮-১২-২০২২ রাত ৯:২৯

শরীয়তপুরের   ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষে ডামুড্যায় কৃষনী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ৩ টার সময় ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মঠেরহাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কীভাবে পতিত জমি ও প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন,বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন জায়গায় পতিত জমি গুলোকে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শাক-সবজি বা ফলমূল চাষাবাদের মধ্য দিয়ে সকল জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাতে হবে। আমরা যদি জাতির জনকের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদের সকলকে একত্রে কাজ করে কৃষিতে বিপ্লব সাধন করতে হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক