ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১০:১২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে মংলু মিয়া। 

স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালানি একটি দল সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় ২ জন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন। 

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ নিয়ে আসা হয়েছে। এভাবে বাংলাদেশিকে প্রায় সময় হত্যা করে। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না এটি দুঃখজনক। 

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। ওই ক্যাম্পের কোম্পানি কামান্ডারের সদস্যরা জানিয়েছেন বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত