ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাধবপুরে ট্রাকের ধাক্কায় হাঁস বোঝাই পিকআপে  নিহত এক আহত এক


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১২:২৮

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়  ট্রাকের ধাক্কায় হাঁস ভর্তি পিকআপ উল্টে ঘটনাস্থলেই রহমত উল্লাহ (৫০) নামের এক হাঁসের খামারী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হাই নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হতাহতরা চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

জানা যায় বুধবার দিবাগত (২৯ডিসেম্বর) রাত ৩ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের নারায়নপুর অংশের কাছে ঢাকা গামী একটি ট্রাক(নং ঢাকা-মেট্রো ট-১৫-৮৮১৩) পিছন দিক থেকে ঢাকাগামী হাঁসভর্তি একটি পিক আপ ভ্যানকে(নং ঢাকা মেট্রো ন-১৪-১৮৫৮ ধাক্কা দিলে পিকাপ ভ্যানটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

পিকআপ ভ্যানে থাকান হাঁসের খামারের মালিক রহমত উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।রহমত উল্লাহ চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ ইউনিয়নের তাউসি গ্রামের ছমির হোসেনের পুত্র।

এ দূর্ঘটনায় পিকআপে থাকা একই(চুনারুঘাট) উপজেলার গড়গাঁও গ্রামের আব্দুল হাই নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আব্দুল হাইকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দূর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এসময় ধাক্কা দেওয়া ট্রাকটিকেও আটক করেছে হাইওয়ে পুলিশ।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভুইয়া দূর্ঘটনায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রীতি / প্রীতি

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক