ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বোদা পৌরসভার ভোট গ্রহণ চলছে 


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১২:৩৪

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৩১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে।সকাল ১১ টা পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ৪৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার ১৪ হাজার ৫১২ জন এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৪৬১ এবং পুরুষ ভোটার সাত হাজার ৫১ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান,নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

প্রীতি / প্রীতি

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে