শেখ হাসিনা সেতুর সাথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় শেখ হাসিনা সেতু হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু পর্যন্ত সংযোগ সড়কের প্রথম প্যাকেজের চেইনেজ শুন্য হতে ৯০৬ মিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ নভেম্বর বিনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনার সেতুর সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শাহানুর রহমান, এলজিইডি'র সিনিয়র প্রকৌশলী আহরাম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবদ রোকনুজ্জামান।
এসময় আরো বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাক্তার সাইফ জামান আনন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি মেয়র মোখলেসুর রহমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তব্য দিতে গিয়ে বলেন চরাঞ্চলের চলাচলের সুবিধার্থে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সেতু নির্মাণ করেছেন যার ফলশ্রুতিতে আজকে চিকিৎসার জন্য চর অঞ্চলের মানুষকে ভোগান্তি পোহাতে হয় না খুব অল্প সময়ে শহরে গিয়ে তারা তাদের চিকিৎসা নিতে পারেন।
এসংযোগ সড়ক চরাঞ্চলের মানুষের শহরে প্রবেশ আরও সুবিধা হবে। তিনি জানান প্রকল্পের আওতায় রেহাইচর চরনয়নশুকা,ও শংকরবাটি মৌজায় প্রায় ১৪ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ মূল্য প্রায় ৭০ কোটি ৬৫ লক্ষ ৮ হাজার পাঁচশত টাকা এ প্রকল্পের ৩.১০ কিলোমিটার রাস্তার মধ্যে এই প্যাকেজে ৯০৬ মিটার রাস্তা নির্মিত হবে যার চুক্তিমূল্য ১০ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৩৭৬ টাকা এ প্রকল্পের কাজ আগামী ২৩ সালের নভেম্বর এর মধ্যে বাস্তবায়নের চুক্তি রয়েছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
প্রীতি / প্রীতি
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল