ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৫:১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সেহালা জগদিশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজু আহম্মেদ।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির  প্রাক্তন সভাপতি আব্দুল মমিন, স্কুলের শিক্ষক মোঃ বরজাহান,ডায়মন্ড ভিউ স্কুলের প্রধান শিক্ষক ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মাইনুল ইসলাম, বিদায়ী মানপত্র পাঠ করেন জেলা ছাত্রলীগের সদস্য ও অত্র স্কুলের ছাত্র সাগর ও সিহাব।

অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম তাঁর অতিত জীবনের বক্তব্য দিতে গিয়ে ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে সুস্থতার জন্য দোয়া চান তিনি। পরে বিদায়ী শিক্ষকের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

সুজন / সুজন

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা