পত্নীতলায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারালো ব্রাজিল
কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বাংলাদেশে এখনও শেষ হয়নি ফুটবল উন্মাদনা। নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ১৯ ব্যাচের এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল সমর্থক দল।
বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর বেলা ১১টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ০-০ গোলে ম্যাচ ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে এক তরফা আধিপত্য বিস্তার করে ৪-০ ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে উড়িয়ে খেলায় জয় লাভ করে ব্রাজিল সমর্থক দল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সৈকত এন্টার প্রাইজ এর প্রোপাইটার আল সোহারাব সৈকত। এ সময় উপস্থিত ছিলেন- মেহেদী হাসান রোমেন।
ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক আহসান কিবরিয়া বলেন, বিশ্বকাপ থেকে আমাদের সমর্থিত ব্রাজিল ফুটবল টিম অনাকাঙ্ক্ষিত ভাবে ছিটকে যাওয়ার পর থেকে তারা (নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি -১৯ ব্যাচ) আর্জেন্টিনা সমর্থক আমাদের ব্যাচমেট সহপাঠীরা আমাদের ব্রাজিল সমর্থকদের খিস্তি দিতে থাকে সবসময়। সেজন্য আমরা নিজেদের মধ্যে এ ফুটবল ম্যাচটি আয়োজন করেছি, ৪ গোল করে তাদের হারিয়ে আমরা বিজয়ী।
সুজন / সুজন
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন