ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চলছে ইভিএমে ভোটগ্রহন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৬:৩৫

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের ০২ ওয়ার্ডের উপনির্বাচনে চলছে ইভিএম-এ ভোটগ্রহণ কার্যক্রম।

বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) সকাল সারে ৮টা থেকে ২ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে প্রথমবারের মত ইভিএম মেশিনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। এসময় উৎসব মুখর পরিবেশে ভোটারদের ভোট প্রদান করতে দেখা যায়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ৩৫% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ইদ্রিস তালুকদার।

জানা যায়, নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এছাড়া সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান  নির্বাচনের  কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনী পরিস্থিতি অবজারভেশন করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, সকাল থেকে আমরা কেন্দ্রে নিয়মিত টহল দিয়ে যাচ্ছি। যেখানেই একটু ভিড় দেখি, সেখান থেকে লোকজন সরিয়ে দিচ্ছি। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজোয়ানুল হক জানান, সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুজন / সুজন

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক