ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা পৌর নির্বাচনে মেয়র হলেন বিদ্রোহী ( স্বতন্ত্র) প্রার্থী আক্কাছ আলী।


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ১১:১৪

 

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী(স্বতন্ত্র) আক্কাছ আলী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আবুল হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী জগ প্রতীকে ১২০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পেয়েছেন ৬১৮৭ ভোট।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (জামাত) সাইফুল ইসলাম নারিকেল গাছ প্রতিকে ৩৪৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) কামাল হোসেন কম্পিউটার প্রতীকে ১৯৮৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস মোবাইল ফোন প্রতিকে ৪২২ ভোট পেয়েছেন। বাঘা পৌরসভা নির্বাচনে মোট ১১টি ভোট কেন্দ্রে ৩১৬৬৯ জন ভোটার রয়েছে। এ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪১১০, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৫।

বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, এ বিজয় আমার একার না, এ বিজয় বাঘা পৌরসভাবাসীর বিজয়।পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যে বিশ্বাস নিয়ে পৌরবাসী তাকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবেন। দল মত নির্বেশেষে বাঘা পৌরসভার ইতিবাচক উন্নয়নের জন্য অতিতের ন্যায় তিনি কাজ করবেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত