ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইতিহাস বিকৃতি রোধে বাংলাদেশ ইতিহাস পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- ঢাবি উপাচার্য


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ৪:৪৯

ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য বাংলাদেশ ইতিহাস পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইতিহাস বিকৃতি রোধে পরিষদের সদস্যদের নির্মোহভাবে কাজ করতে হবে। আজ ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের দু’দিনব্যাপী ১৩তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইতিহাস পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইতিহাস পঠন-পাঠনে পরিবর্তন আনার উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসকে আরও গণমুখী করতে হবে এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের জন্য তিনি ইতিহাস পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মৌলিক গবেষণা পরিচালনা এবং মানুষকে ইতিহাস সচেতন করে তুলতে বাংলাদেশ ইতিহাস পরিষদ কাজ করে যাচ্ছে। লিঙ্গ বৈষম্য নিরসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও ইতিহাস পরিষদকে ভূমিকা রাখতে হবে। মহান বিজয়ের মাসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস পরিষদ প্রকাশিত “ইতিহাসে নারী” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য