চন্দনাইশে মখলেছুর রহমান-আলতাজ খাতুন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মানসম্মত শিক্ষা”শ্লোগান এবং মানবতা ও জাতির মহত্তর কল্যাণে মখলেছুর রহমান-আলতাজ খাতুন ফাউন্ডেশন প্রত্যয় নিয়ে চন্দনাইশ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউণ্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর শনিবার গাছবাড়িয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি স্কুল থেকে কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয় থেকে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ৭শত ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এসময় হল পরিদর্শন করেন বৃত্তির পৃষ্ঠপোষক ও চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো.আবদুল জব্বার চৌধুরী,থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখওয়াত হোসেন,গাছবাড়িয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আবদুল মতিন,আকতার সানজিদা জাপর পপি,চন্দনাইশ কিন্ডারগার্টেন এসসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান,সাধারণ সম্পাদক রুপম কুমার নাত,পরিচালনা কমিটির সদস্য খায়ের আহমদ রুবেল।এসময় চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী বলেন,বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যেই প্রতিযোগিতামূলক মেধার বিকাশ ঘটে এবং সুপ্ত প্রতিভা বিকশিত হয়। তারা একদিন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বর্তমান সরকার দেশের সব শিশুকে স্কুলমুখী করতে বিনামূল্যে নতুন বই বিতরণ,বৃত্তি প্রদানসহ সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে এখন দেশের প্রত্যেক শিশু লেখাপড়ার সুযোগ পাচ্ছে। দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন,চন্দনাইশ কিন্ডারগার্টেন এসসোসিয়েশন গত ৮ বছর ধরে ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে তাদেরকে লেখাপড়ায় যে উৎসাহ প্রদান করে তা সত্যিই মহৎ ও সুন্দর কাজ। এ ধরনের কাজে সকলকে সহযোগী করার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied