ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ৩:৪৬

নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অবঃ) মো: নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি কাজী আশরাফুল আজীম (পি.পি.এম), নরসিংদী সিভিল সার্জন ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা: মো: নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, সমিতির সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড: কাজী নাজমুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্য মো: মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, মো: মোমেন সরকার, ডা: এম.এস.এস হাসান আাল জামী, আমিনুল হক বাচ্চু, কাজী মো: সোহেল, মো: ইসহাক মোল্লা দুলাল, এম.এ বাশার (বাচ্চু), মো: আ: বাছেদ মিয়া, কাজী তোফাজ্জল হোসেন, মো: এনামুল হক মনির ও নরসিংদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাসুম হায়দার প্রমুখ।
সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন