খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান খ্রিষ্টীয় নববর্ষ-২০২৩ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এলামনাই এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ অপ্রতিরোধ্য ও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গুরুত্ববহ সূচক আজ দৃশ্যমান। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, কোভিড-১৯ ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২৩ হবে একটি সম্ভাবনাময় বছর। দেশ ও জাতির প্রত্যাশা পূরণের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন, ৪র্থ শিল্পবিপ্লব প্রসূত সুযোগের সদ্ব্যবহার করে দক্ষ, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ তৈরি, মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র প্রসার, নতুন নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নেওয়ার লক্ষ্যে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা কামনা করেন।
খ্রিষ্টীয় নববর্ষে নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ করে উন্নত দেশে উপনীত হওয়ার ‘পরিপ্রেক্ষিত রূপকল্প-২০৪১’ অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিগত সময়ের ধারাবাহিকতায় অনন্য অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
সুজন / সুজন
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি
গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান