ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১:৫৯

মাদারীপুরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই ভুক্তভোগী।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা শ্রীনদীতে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় বিশ্বম্বরদী এলাকার হাসান নামের এক তরুণের। শনিবার বিকেলে দেখা করার কথা বলে ওই স্কুলছাত্রীকে রাজৈর উপজেলার সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। 

এসময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু রাব্বি। দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোর করে ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করে হাসান ও তার বন্ধু রাব্বি। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা তাকে রাতে সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

ভুক্তভোগীর বাবা জানান, যারা আমার মেয়ের সঙ্গে এই জঘন্য কাজ করেছে প্রশাসনের কাছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব সকালের সময়কে বলেন, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তার আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকিটা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে।

ওসি আরও জানান, হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। খবর নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু