ডামুড্যায় নতুন বইয়ের ঘ্রাণে উল্লাসিত শিক্ষার্থীরা
জাতীয় পাঠ্যপুস্তক দিবস উদযাপন উপলক্ষে পহেলা জানুয়ারি রোববার কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়েছে। আর এ নতুন বই হাতে পেয়ে তার ঘ্রাণে আনন্দে উল্লাসিত ও মাতোয়ারা হয়ে উঠেছে শিক্ষার্থীরা।
রোববার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ম্যানেজিং কমিটি, অভিভাবক বৃন্দ, সুধীমহল, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে বই দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মন্টু,কবির খান,জাকির হোসেন লিটন মাদবর, কুসুম বেগম, বীর মুক্তিযোদ্ধা গনি মাদবর প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, সবাইকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন, বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমে নতুন বই দিয়েছে, যা পৃথিবীর অন্য দেশে এমন উদাহরণ নাই।আমাদের শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপির জন্য দোয়া করবেন।
এমএসএম / এমএসএম
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার