ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ৩:৩৭

শরীয়তপুরের ডামুড্যায় প্রতিবছরের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান এবারের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামের পরে বেলা সাড়ে ১১ টায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়,কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন,  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে  হল রুমে বই বিতরণ উৎসবের শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আব্দুর রশিদ গোলন্দাজ,  মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।

ডামুড্যা উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা ২২ টি, প্রাথমিক বিদ্যালয় ৬৯ এবং ১১টি কেজি স্কুলে এই বই বিতরন করা হয়েছে
সরেজমিনে দেখাযায়, সকাল থেকেই ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা সীমাহীন আনন্দ নিয়ে উল্লাস করতে করতে বুকের সাথে নতুন বই নিয়ে ছোটাছুটি করছে। ছোট্ট শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে আনন্দে মেতেছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। নতুন বই বিতরণকে কেন্দ্র করে ডামুড্যার বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, সারা দেশের ন্যায় ডামুড্যায় ও বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। গ্রামীণ জনপদে বই উৎসবটা মনের ভেতরের আনন্দেই আলোকিত হয়। এখানে সন্তানদের সঙ্গে অভিভাবকরাও আসেন বই নিতে। কথা আর আলাপচারিতার মধ্য দিয়ে হাস্যোজ্জল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।

এবার ডামুড্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে ১৪ হাজার ৮৮০ পিচ বই দেওয়া হবে। অন্যদিকে মাধ্যমিকে ১ লক্ষ ৯৪ হাজার পিচ বই বিনামূল্যে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক