ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের শিশুরা : গণশিক্ষা প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ৪:১০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের শিশুরা। শিশুদের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য বেগম শিরিন আক্তার প্রমুখ। 

জাকির হোসেন আরও বলেন, শিক্ষা মানবিক ও বুদ্ধিভিত্তিক নাগরিক তৈরি করে। সরকার প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব আয়োজন করা হয়।

বই বিতরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারেনি। আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব বলে আশা করি।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে