উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস' পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ জানুয়ারি ২০২৩ রবিবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন ।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে প্রায় ১ যুগ আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তথ্য বিকৃতি রোধে এবং শিশুদের মাঝে গঠিত ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এবং শিশুদের সুশিক্ষিত, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর এধরনের নানাবিধ যুগান্তকারী সিদ্ধান্তের কারণে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied