ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে  অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৩ বিকাল ৭:৫০

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীসহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে।  দেশের  উন্নয়ন ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

সুজন / সুজন

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত