ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১-১-২০২৩ বিকাল ৭:৫৬

পটুয়াখালীর দুমকিতে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে  ১জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৪টায় পীরতলা বাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্হানে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাফর উল্লাহ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান টিপু মিয়া ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বশির প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব:) ফজলুল হক, শ্রী রাম চরণ গাইন বুলু, সৈয়দ জিয়াউল হাসান,  সৈয়দ জসিম উদ্দিন, ডালিম সিকদার, শহিদ মৃধা, হারুন অর রশিদ, ফয়সাল মৃধা প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সুজন / সুজন

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ