ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির তিন কর্মকর্তা-কর্মচারী অপসারণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৩ রাত ৯:১৬

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হয়। 

তারা হলেন- ডিএসসিসির অঞ্চল-১ এর উপ-করকর্মকর্তা রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম এবং অঞ্চল-৪-এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী। 

দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

ডিএসসিসির অপসারণ আদেশে বলা হয়, রুহুল আলম, স্টোর কিপার, ঢাকা মহানগর শিশু হাসপাতাল বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিব এর দপ্তর) -এ সংযুক্ত। তার  বিরুদ্ধে করপোরেশনের টেন্ডার কাজে ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

মোহাম্মদ রমজান আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিব এর দফতপ্তর) -এ সংযুক্ত। তার বিরুদ্ধে অঞ্চল-৪-এ রেন্ট অ্যাসিসটেন্ট পদে কর্মরত থাকাকালীন সময়ে এই মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, তিনি ঘুষ বাণিজ্য থেকে শুরু করে ঠিকাদারদের বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়াসহ করপোরেশনের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য বাইরের লোকজনের কাছে সরবরাহ করেছেন। করপোরেশনের বিভিন্ন মার্কেটের দোকানের নামজারি এবং ট্রেড লাইসেন্স নবায়ন কাজে অবৈধভাবে সুবিধা প্রদান করার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। বহিরাগত লোক দিয়ে দোকানের ভাড়া, বাণিজ্য অনুমতিপত্র প্রদান/নবায়ন ও নামজারির কাজ করিয়েছেন। তার এই কর্মকাণ্ডের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় তাকে 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯' এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

মো. রবিউল করিম খান, উপকর কর্মকর্তা, রাজস্ব বিভাগ (বিবিধ আদায় শাখা), অঞ্চল-৩ বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিব এর দফতর) -এ সংযুক্ত। তার  বিরুদ্ধে রাজস্ব বিভাগ (পৌরকর শাখা), অঞ্চল-১-এ উপকর কর্মকর্তা পদে কর্মরত থাকাকালীন সময়ে ভবন/ স্থাপনার পৌরকর মূল্যায়ন কাজে গ্রাহকদের অবৈধভাবে পৌরকর কমিয়ে দেওয়ার সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এহেন কর্মকাণ্ডের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তাকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯' এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

সুজন / সুজন

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি