ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:৩৯

শরীয়তপুরের ডামুড্যায় সিঙ্গাপুর প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কাউছার মাঝি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত  আড়াই টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কাউছার মাঝি (২৬) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  চর ভয়রা এলাকার মৃত বারেক মাঝির ছেলে। তারও আগামী ১২ তারিখ সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল কাউছার ও তার পরিবারের সদস্যরা ঢাকা যায় তার ভাই সিঙ্গাপুর প্রবাসী আল আমিন মাঝিকে বাড়ি আনার জন্য। ভাইকে নিয়ে তারা প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন। পথে প্রাইভেট কারটি উপজেলার মাঝেরটেক নামক এলাকায় আসলে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় গাড়িটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কাউছারসহ ৫ জন ভিতরে আটকে যান। স্থানীয়রা এসে তাদেরকে গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠায়। তবে পথিমধ্যে কাউছার মারা যান। বাকিদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় আকাশ আহমেদ বলেন, হঠাৎ করে চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। আমরা দ্রুত নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ডামুড্যা থানার এসআই  সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়।

ডামুড্যা ফায়ার সার্ভিস এর ফায়ার ফাইটার হাসেম  বলেন, আমরা রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।

এমএসএম / এমএসএম

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক