ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ডেইরি শিল্পে কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন করে ব্রুসেলোসিস- ড. সিদ্দিকুর


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৭:২৮

ব্রুসেলোসিস গবাদি পশুর ব্যাকটেরিয়া জনিত একটি মারাত্মক জুনোটিক সংক্রামক রোগ। সাধারণত গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর এই রোগে আক্রান্ত হয়। রোগটিতে আক্রান্ত গাভীর  গর্ভাবস্থায় শেষের দিকে গর্ভপাত হয়। এছাড়া গবাদি পশুতে দুধ উৎপাদন হ্রাস, জরায়ু প্রদাহ, বাচ্চার মৃত্যু , দুর্বল বাচ্চার জন্মদান ও প্রজননে অক্ষমতা প্রভৃতি উপসর্গ প্রকাশের মাধ্যমে আমাদের দেশের ডেইরি শিল্পে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন করে থাকে। আক্রান্ত পশুর বর্জ্য, মাংস ও দুধের মাধ্যমে এ রোগ মানুষে সংক্রমিত হয় এবং বন্ধ্যাত্ব, অকাল গর্ভপাত, ওরকাইটিস, অস্থিসন্ধির প্রদাহসহ বিভিন্ন রোগ সৃষ্টি করে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশের দুগ্ধজাত খামারে ব্রুসেলোসিস সংক্রমণের গতিশীলতা এবং ঝুঁকির কারণ’ শীর্ষক  কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন উপ- প্রকল্পের প্রধান গবেষক ও বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। 

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অধীনে বাকৃবিতে প্রাপ্ত ১৫ টি উপ-প্রকল্পের মধ্যে অন্যতম এটি। প্রাণীসম্পদ অধিদপ্তরের অর্থায়নে এলডিডিপি প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

গবেষক আরো জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের বড় বড় খামারে দুগ্ধজাত গবাদি পশুতে ব্রুসেলোসিস রোগের ঝুঁকির কারণ চিহ্নিত করে সংক্রমণ গতিশীলতা নিরূপণ করা সম্ভব হবে। এছাড়া ব্রুসেলোসিস রোগের কারণগুলো এড়ানোর মাধ্যমে মানবদেহে এই রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে