ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ভবন নির্মান সামগ্রী দিয়ে মহাসড়ক দখল


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৩:৩২

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দখল করে চলছে ভবন নির্মাণ কাজ। নির্মাণাধীন ভবনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদী ফেলে মহাসড়কটি দখল করে রাখা হয়েছে। এতে করে চালকদের মধ্যে ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যক্তিগত ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ইট বালি ইটের খোয়া বাস ইত্যাদি ফেলে রেখে মহাসড়কটি দখল করে রাখা হয়েছে।

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার মহিলা বড়গাছী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়ক দখল করে রাখা হয়েছে।

ভবনটি নির্মাণ করছেন পরানপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের। শিক্ষাগতার পাশাপাশি কৃষিকাজ ও পরানপুর ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করছেন তিনি।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, করো থেকে অনুমতি নেওয়া হয়নি। ভবন নির্মানের প্রথম থেকেই কাজ করে যাচ্ছি।  কেউ বাধা দেয়নি। তবে সড়ক দখল করে রাখা উচিত হয়নি।

ভবন নির্মান কাজে দায়ীক্তে থাকা ম্যানেজার মো আশরাফুল আলম বলেন, আমার মনে হয় বিষয়টি আমাদের অন্যাই হয়েছে৷ আপনি আমার মালিকের সাথে কথা বলেন।

মহাসড়কে চলাচলকারী কয়েকজন বাস ও ট্রাক চালকের সাথে কথা হলে তারা জানান, এসব কারণে আমাদের যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে।  আমরা অনেক সর্তক হয়ে গাড়ি চালাই।  এদের মতো কিছু লোকজন করনে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সড়ক দখল করে রাখা বেআইনি। বিষয়টি সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়