এক অসহায় পরিবারের ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলন
খুলনার ডুমুরিয়ায় বহিরাগত ভূমি দস্যুদের জমি দখলের পায়তারা ও তাদের দেয়া মিথ্যা মামলায় হয়রানি ও অত্যাচার থেকে রেহাই পেতে এক অসহায় পরিবারের পক্ষ থেকে সংবাদ সন্মেলন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ্যে ইসরাফিল গাজী তার লিখিত বক্তব্যে বলেন- আমরা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাগআচড়া গ্রামের বাসিন্দা। আমার মরহুম বাবা আবুল হোসেন গাজী সরকারের নিকট হতে একটি ভিপি জমি ডিসিআর মুলে ইজারা গ্রহন করেছিলেন। প্রায় ২৪ বছর ধরে সেই জমি আমরা ভোগ-দখল করে আসছি। এরই মধ্যে কয়রা উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা আরশাফ গাজী ও তার স্ত্রী পারভীন বেগম ওই জমি দখলের পায়তারা শুরু করে তা ব্যর্থ হয়। এরই মধ্যে ২০১৮ সালে আমার বাবা মারা যান। এই সুযোগে তারা ওই জমি দখলে নিতে আবারও পায়তারা শুরু করে এবং তাদের এ কাজে সহযোগিতা করে কথিত দুই সাংবাদিক গাজী নাছিম ও তার ভাই গাজী মাছুম। এরা বাগআচড়া গ্রামের অদুত গাজীর ছেলে। প্রায় ৪/৫ মাস আগে এদের ইন্ধনে তারা জোর করে ওই জমিতে গিয়ে ভেড়ি দেয়ার চেষ্টা করে এবং সেখানে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে আমিসহ আমার ছোটভাই ইলিয়াছ গাজী ও তার স্ত্রী মাহফুজা বেগম তাদের হামলা ও মারপিটে জখমের শিকার হয়েছিলাম। যা নিয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। ওদিকে ওই একই ঘটনা নিয়ে তারা আমাদের বিপক্ষে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা ও সাজানো মামলায় আমরা হাজতবাস করতে হয়। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করছি। কিন্তু ওরা কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। স্থানীয় ও সামাজিক ভাবে আমাদের হেনেস্থা করতে উঠে পড়ে লেগেছে। আর তাদের এ সকল কাজে সহযোগিতা করছে কথিত দুই সাংবাদিক নাছিম ও মাছুম। তাই এদের হাত থেকে রেহাই পেতে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার ছোট ভাই ইলিয়াছ গাজী ও স্ত্রী মাহফুজা বেগম, মামা আব্দুস সালাম সরদার, ভগ্নিপতি আব্দুস ছালাম শেখ, বাবলু বিশ্বাস ও ফারুক হোসেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ