কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষথেকে হুইল চেয়ার বিতরণ
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষথেকে ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোঃ রুজেল তরফদারের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি সুমাইয়া আক্তার।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ,কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু,মোঃ আসিদ আলী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা লুৎফুর রহমান,কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল করিম প্রমূখ। আলাপকালে হুইল চেয়ার পাওয়া কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর গ্রামের প্রতিবন্ধী জনি মিয়ার মা রোকেয়া বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, বড় কষ্টে ছিলাম ছেলেকে নিয়ে। দীর্ঘ ১৫ বছর ধরে বিছানায় পড়ে আছে। টাকার অভাবে একটি চেয়ার কিনে দিতর পারিনি। আজ আমার ছেলের হুইল চেয়ার পেয়ে মহাখুশি। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied