ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যানের অসহায় যমজ ৩সন্তানকে আর্থিক সহায়তা প্রদান


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ৪:৫৩

ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছোট ছেলে মোঃ সুমন হাওলাদারের স্ত্রী নুপুর বেগমের অসুস্থ যমজ ৩ সন্তানকে দেখতে যান দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার। এসময় তার সাথে ছিলেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম। এসময় তিনি যমজ সন্তান ও তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ৩ সন্তানের খাদ্য সামগ্রী কিনতে নগদ ১০হাজার টাকা প্রদান করেন।  উল্লেখ্য সুমন হাওলাদারের স্ত্রী নুনুর বেগম গত ৩ মাস পূর্বে ২টি ছেলে ও একটি মেয়ে যমজ সন্তান প্রসব করেন। জন্মের পর থেকেই সন্তান ৩টি অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা, ঔষধ ও ভরন পোষণ করতে দরিদ্র পিতার একমাত্র সম্বল অটো রিকশাটি বিক্রি করেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ ও ধার দেনা করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। এ খবর পেয়ে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার তাক্ষনিক ভাবে সন্তানদের দেখতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন। এসময় তিনি আরো বলেন, যমজ সন্তান ৩টি কে ভরন পোষণের জন্য প্রতিমাসে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। তিনি আরো বলেন অসহায় হতদরিদ্র সুমন হাওলাদারকে একটি সরকারি ঘর বরাদ্দ দেয়া হবে। এসময় সুমন হাওলাদার ৩ যমজ সন্তানের জন্য দোয়া চান এবং কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

মেহেরপুর ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী কৃষক আটক, দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী-

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের

প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন

নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ

রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো

চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য

এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়

পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি