দেওয়ানগঞ্জের ইউপি চেয়ারম্যান জেকে সেলিম কারাগারে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিমকে জামালপুরের বিজ্ঞ আদালত কারাগারে পাঠিয়েছেন। ৩ জানুয়ারি বিকালে জামালপুরের বিজ্ঞ আদালতে জামিনের আবেদন না মঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠায় পুলিশ।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর খেওয়াঘাট এলাকায় ২০২২ সালের ১১ জুলাই মুক্তিযোদ্ধা মোঃ নাদের হোসেনের ছেলে, পেরিরচর গ্রামের হয়রত আলীর পরিবারের সাথে মারামারি ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা মোঃ নাদের হোসেনের ছেলে হয়রত আলী বাদী হয়ে, জামালপুরের বকশীগঞ্জের বিজ্ঞ সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নং ২০৯(১)২০২২। ধারা ১৪৩/৪৪৭/৩৪২/৩৭৯/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯//৩৮০/৫০৬(২)/৩৪/১১৪।
মামলায় দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিমসহ ২৪ জনকে আসামী করা হয়। পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম ছিলেন মামলার ৭ নম্বর আসামী। ওই মামলায় ৩ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম জামালপুরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করেন। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান জেকে সেলিমকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ইউপি চেয়ারম্যান জেকে সেলিমের পক্ষে আদালতে আইনি লড়াই করেন এডভোকেট বাকী বিল্লাহ।
সুজন / সুজন
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন