ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি ও জাটকা ইলিশ জব্দ


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৩ রাত ৯:১৯

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ২০ কেজি চিংড়ি মাছ ও ৪৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জানুয়ারি) গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার দাশেরজঙ্গল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান চালানো হয়৷ অভিযানকালে মাছ ব্যবসায়ী রুবেল রাড়ী ও কালাচান দাসের বিরুদ্ধে চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের মাছগুলো পরীক্ষা করে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এরপর জব্দ করা জেলি মিশানো চিংড়ি মাছগুলো ধ্বংস করা হয় ও জাটকা ইলিশ মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয় ও গোসাইরহাট থানা পুলিশ।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক বলেন, ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’, যা দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, এ ঘটনায় জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় মিত্রসেন গ্রামের আমজাদ রাড়ীর ছেলে রুবেল রাড়ী (৩৮) কে ২০ হাজার টাকা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং টাকা পরিশোধ করতে না পারলে আরো ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও কালুরগাঁও এলাকার মৃত কৃষ্ণ দাশের ছেলে কালাচান দাস (৪৭) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সুজন / সুজন

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক