ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাধবপুরে হাই স্কুলের ভবনে ১৭ বছর ধরে চলছে ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের কার্যক্রম


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১১:৪৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি দ্বিতল ভবনে দীর্ঘ দেড় যুগ ধরে ভাড়ায় পরিচালিত হচ্ছে ফুলকলি পৌর কিন্ডারগার্টেন নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। একটি বেসরকারী এমপিওভুক্ত হাইস্কুলের নিজেদের ভবন ভাড়া দেওয়ার এখতিয়ার রয়েছে কি না সে প্রশ্ন উঠেছে।

পাইলটের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ’আমরা স্থান সংকটে রয়েছি।  আমাদের ভবন মুক্ত করে দেওয়া হউক এটা আমরাও চাই।

জানা গেছে মাধবপুর পৌরসভা নিজস্ব উদ্যোগে ২০০০ সালে ফুলকলি কিন্ডারগার্টেনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে শিক্ষাদান কার্যক্রম শুরু করে।
দিনেদিনে কিন্ডারগার্টেনটির ছাত্রছাত্রী ও শিক্ষক সংখ্যা বাড়তে থাকে।  ২০০৪ সালে পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি নবনির্মিত দ্বিতল ভবনে বিদ্যালয়টি নতুন করে কার্যক্রম শুরু করে।

সূত্র জানায় পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ মাসিক ভাড়ার ভিত্তিতে দ্বিতল ভবনটি ফুলকলি কিন্ডারগার্টেন পরিচালনার জন্য ভাড়া দেয়। শুরুতে মাসিক ভাড়ার পরিমান কতো ছিল জানাতে না পারলেও বর্তমানে ভবনটির মাসিক ভাড়া ৭ হাজার টাকা বলে জানিয়েছেন ফুলকলির সহকারী প্রধান শিক্ষক বিধান রায়।

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলামও মাসিক ভাড়া ৭ হাজার টাকার কথা স্বীকার করেছেন। তবে ফুলকলি কিন্ডারগার্টেন যে পরিমান বিদ্যুত ব্যবহার করে ভাড়ার টাকা দিয়ে সেই বিলও শোধ করা সম্ভব হয় না।

অনেকদিন ধরে ঠিকমতো ভাড়াও পরিশোধ করছে না ফুলকলি কিন্ডারগার্টেন। তবে কতো মসের ভাড়া বকেয়া সে বিষয়ে মুখ খুলতে রাজী হননি সাইফুল ইসলাম।

ফুল কলি কিন্ডারগার্টেনে বর্তমানে ৬ শ ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান সু্বিধার এই প্রতিষ্ঠানটিতে ২০ জন শিক্ষক রয়েছেন। অপরদিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৭ শ শিক্ষার্থী রয়েছে জানিয়ে প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম আমার হবিগঞ্জকে জানান।

তাদের নিজেদেরই স্থানসংকট রয়েছে। এ অবস্থায় ভবনটি তাদের দরকার। এজন্য এর আগে ২ বার ভবন ছাড়ার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে ফুলকলি কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তারা বিষয়টিতে কর্ণপাত করছে না বলেও তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে ভাড়া দিয়েছে সে বিষয়ে তার জানা নেই।

জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ  জানান ভবন ভাড়া দেওয়ার কোনো এখতিয়ার বিদ্যালয় কর্তৃপক্ষের নেই।তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান।

মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন,ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গার ব্যবস্থা হলেই এটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

প্রীতি / প্রীতি

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক