শালিখায় বেড়েছে শীত,বিপর্যস্ত জনজীবন
মাগুরার শালিখায় ঘন কুয়াশা ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।ঘন কুয়াশার কারণে রোদের তাপ তেমন নেই।প্রতিদিন তাপমাত্রা কমছে।গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে গরিব অসহায় হতদরিদ্র মানুষগুলো।সকালে কনকনে শীত ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশার কারনে বোরো ধান রোপোনে কৃষি শ্রমিকেরা কাজ করতে পারছেনা।দুর থেকে আসা অনেকেই কাজ না করে ফিরে যাচ্ছেন।এরকম বিরুপ আবহাওয়ার কারণে ক্ষেতের ফসল নষ্টের আশঙ্কা করছে কৃষকরা।
উপজেলার দরিশলই গ্রামের কৃষক ব্রজেন বিশ্বাস,আক্তার হোসেন,পোড়াগাছি গ্রামের নির্মল বিশ্বাস জানান,প্রচন্ড শীতের কারনে বোরো বীজতলা ও সরিষা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে প্রচণ্ড ঠান্ডায় বৃদ্ধ ও শিশুদের মধ্যে সর্দিজ্বর,আমাশয়,নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভূমিহীন ও রাস্তার ফুটপাতে শুয়ে যাদের জীবন কাটে তাদেরকে এই হিম শীতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।কনকনে ঠান্ডা হাওয়ায় কষ্ট পাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলেই।রোদের তেমন দেখা মিলছেনা।সকাল থেকে ঠাণ্ডা হিমেল হাওয়ায় হাড় কেঁপে উঠছে।
বেড়েছে ভাসমান মানুষের দুঃখ কষ্ট।বেলা করে কুয়াশা থাকায় প্রতিদিন তাপমাত্রা কমছে।দিনের বেলাও থাকছে শীত।দিনের চেয়ে রাতের শীত বেশি।শীতের কারনে গরম কাপড়ের চাহিদা বেড়েছে।ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও সপিংমলে চাদর,কম্বল,জ্যাকেট সোয়েটার,কার্ডিগান,হাতমোজা,কানটুপিসহ বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি বেড়েছে কয়েকগুন।
বিত্তবানরা ছুটছেন শহরের বড় বিপনি-বিতান গুলোয়।আর নিম্ন আয়ের মানুষ গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছে।উপজেলার আড়পাড়া বাজার দারোগা মার্কেটের গার্মেন্টস কাপড় ব্যবসায়ী নিমাই সাহা জানান,অন্যান্য বছরের তুলনায় বিক্রি কম কিন্তু শীত বেড়ে যাওয়ার কারনে গরম কাপড়ের চাহিদা বেশি।উপজেলা সদর আড়পাড়া ঈদগাহ পুরাতন মার্কেটে যশোর থেকে আসা ফুটপাতের ভাসমান ব্যবসায়ী হিমেল মিয়া জানান,শীতের কারনে ব্যবসা বেশ জমে উঠেছে।৫০ টাকা থেকে শুরু করে ৫শত টাকা পর্যন্ত দামে শীতের কাপড় বিক্রি হচ্ছে।সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে।
তিনি জানান,নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাই বেশি ভীড় জামাচ্ছেন।সেই সাথে ভ্যান চালকসহ অসহায় শীতার্ত মানুষও কম দামে শীতবস্ত্র ক্রয় করছেন।পুরনো এসকল শীতের কাপড় কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখেই বুঝা যায়,শীত কতটা তীব্র আকার ধারণ করেছে।
এ ব্যাপারে আইন অধিকার বাস্তবায়ন ফোরামের গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস জানান,এখন মৃদু শৈত্য প্রবাহ চলছে।ধীরে ধীরে তাপমাত্রা কমছে-সেই কারণে শীতের অনুভূতি বাড়ছে।এখন পুরোদমে উত্তর ও পশ্চিম দিকের বাতাস বইছে।এই সময়টাকে কিছু বিরতি দিয়ে ঠাণ্ডা হাওয়া বইতে থাকে।অসহায় হতদরিদ্র মানুষগুলো শীতে খুবই কষ্ট পাচ্ছে৷এসময় আমাদের তাদের পাশে দাড়ানো উচিৎ বলে আমি মনে করি৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা জানান,শীতের কারনে মানুষের নিউমোনিয়া,সর্দি,জ্বর,কাশি,আমাশয় রোগ দেখা দিতে পারে।এজন্য হাসপাতালে স্বাস্থ্য সেবার পাশাপাশি সাধারণ নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,শালিখা উপজেলায় এ পর্যন্ত ৩৪৩০ পিচ কম্বল এসেছে৷ সেগুলি আমাদের ৭টি ইউনিয়ন পরিষদ আছে৷এসব কম্বল পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে৷
প্রীতি / প্রীতি
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া