ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ : হতাশায় এক নারী বিষপানে আত্মহত্যা


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৪:৩৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে হতাশায় ইসনাহার (৩৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। বুধবার (০৪ জানুয়ারী) রাত ১১ টা ১৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সে দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার দিনমজুর ফারুক হোসেনের স্ত্রী। স্বামী ফারুক হোসেন জানান স্ত্রীর মৃত্যুর আগে ঋণের বিষয়টি জানতাম না। স্ত্রীর মৃত্যুর পরই পাওনাদারেরা আমাকে বিষয়টি জানান । দরিদ্র হওয়ায় আমার অজান্তেই এই টাকা হয়তো সাংসারিক কোন কাজে ব্যয় করেছিলেন। দাম্পত্য জীবনে আমরা খুবই সুখী ছিলাম। আমাদের মধ্যে কোন মনোমালিন্য ছিল না। দিন আনি, দিন খাই। এরমধ্যেই একমাত্র মেয়েকে বিবাহ দিয়েছি। গত মঙ্গলবার সকালে বাড়িতে থাকা ঘাষ মারা বিষপান করে আমার স্ত্রী। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় সংবাদ পেয়ে কৃষিক্ষেত থেকে বাড়িতে ফিরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে  প্রতিবেশি মুস্তাক আহমেদ বলেন, স্বামীর অগচরে বিভিন্ন জনের থেকে টাকা ধার নিয়েছিল ইসনাহার। তার মৃত্যুর আগে বিষয়টি কেউ জানতো না। এখন পাওনাদারেরা বাড়িতে এসে জানাচ্ছেন। এরা খুবই দরিদ্র। কোন রকম টেনেটুনে সংসার চলে। ধারণা করা হচ্ছে ঋনের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে হতাশায় আত্মহত্যা করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিষপানে অসুস্থ্য ইসনাহারকে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের সময় তাকে মৃত বলে ঘোষনা করা হয়েছে। মরদেহ হিমঘরে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন