শালিখায় টিসিবির পন্য বিক্রয় অনিয়মের অভিযোগে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা
মাগুরার শালিখায় টিসিবির ১১টি প্যাকেজ বিক্রয় না করে অন্যত্র লুকিয়ে রাখার দায়ে দুই ব্যক্তিকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকাল ৫টায় শালিখা উপজেলার বাউলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা জানান, সরকার সারা দেশে ন্যায্য মূল্যে টিসিবি প্যাকেজ ডিলারের মাধ্যমে বিক্রয় করছে। তারই ধারাবাহিকতায় বুনাগাতী ইউনিয়নের বাউলিয়া বাজারে বিক্রয় করছিলো মাগুরার ফয়েজ এন্ড রব্বানী ট্রের্ডাস নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্ত আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিসিবি ১১টি প্যাকেজ বিক্রি না করে সরজিৎ মজুমদারের চায়ের দোকানে লুকিয়ে রাখা হয়েছে। এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করে সত্যতা যাচাই সাপেক্ষে ১১টি প্যাকেজ উদ্ধারসহ টিসিবি পন্য বিক্রি না করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে ফয়েজ এন্ড রব্বানী ট্রের্ডাসের কর্মচারী রুবেল হোসেন ও চায়ের দোকানী সরজিৎ মজুমদারকে অত্যাবশ্যকিয় পন্য নিয়ন্ত্রন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুজন / সুজন
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস