ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাড়াশ ২টি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৪:৭

সিরাজগঞ্জের তাড়াশে ২টি ইউনিয়নের উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন কার্যালয় চত্বরে  অসহায়,দুঃস্থ ও হত দরিদ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র ১হাজার ৪শ ৯৪টি পরিবারের মাঝে চাল বিতরণ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান,ইউপি সচিব শরিফুল ইসলাম,ইউপি সদস্য আলতাব হোসেন,আব্দুল মালেক,জয়নব খাতুন,ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া,গ্রাম পুলিশ দফাদার রাজিব চন্দ্রসহ অনেকে। এ চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন,করোনা কালীন সময়ে সরকারী বিধি নিষেধ মেনে একই জায়গায় জনতার ভীড় না করে স্ব স্ব অবস্থানে থেকে চাল বিতরণ করার জন্য ওয়ার্ডের মেম্বরদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরাদিকে উপজেলার বারুহাস ইউনিয়নের উদ্যোগে বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইডিয়াল সরকারী কলেজ চত্বরে ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সরকারী বরাদ্দ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র ১হাজার ৫শ ৬৫ টি পরিবারের মাঝে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক উত্তম কুমার সরকার,ইউপি সচিব হেলাল আহম্মেদ,ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুল ফরিদ,শফিকুল ইসলাম,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমাহমুদসহ অনেকে। চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিটি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষ জন যাতে করে একটু ভাল ভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন তার জন্য আওয়ামীলীগ সরকার এ ভিজিএফ কার্যক্রমের ব্যবস্থা করেছেন।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি