ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাস্তা থেকে জেলেদের ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের দন্ডের অভিযোগ


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ২:২৬
বরগুনার পাথরঘাটায় রাস্তা থেকে ধরে নিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে একবছরের সাজা দেওয়ার অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিষখালী নদীর তীরে কালমেঘা ইউনিয়নের টুলুপয়েন্টে মানববন্ধন করেছে শতাধিক জেলে পরিবার।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ মানববন্ধন পালিত হয়। এর আগে বুধবার বেলা বারোটার দিকে রাস্তা থেকে বেলাল ও সালামকে ডেকে নিয়ে স্পীডবোর্টে তুলে নিয়ে বড়ইতলা ফেরীঘাট এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।
 
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন প্রতিমাসে প্রত্যেক নৌকাপ্রতি দুই হাজার টাকা করে পাথরঘাটা মৎস্য অফিসার জয়ন্ত কুমার অপুকে মাসোহারা দেয়া হতো। নদীতে মাছ না পড়ায় গত তিন মাস ধরে মাসোহারা দিতে পারছিনা। এর কারনে ক্ষোভে রাস্তা থেকে ধরে নিয়ে সাজা দেওয়া হয়েছে।
 
ভুক্তভোগী সালামের স্ত্রী পারুল জানান, আমার স্বামী গত তিন মাস ধরে সাগরে মাছ শিকারে যায় না। বর্তমানে ক্ষেতে কৃষি কাজ করে। কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে জেলে দিয়েছে। এখন আমার ছোট ছোট দুই সন্তানদের নিয়ে হতাশায় আছি।
 
স্থানীয় জেলে কালাম হাওলাদার জানান আমি পেশায় কৃষক। আমাকেও তারা ডেকে নিয়ে নৌকায় তুলতে চেয়েছিলো কিন্তু আমি দৌড়ে পালিয়েছি। 
 
জেলে কালাম মৃধা জানান, আমরা এলাকার জেলেরা মিলে প্রতি মাসে মৎস্য অফিসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মাসোহারা দিতাম। নদীতে মাছ না পড়ায়ে গত তিন মাস ধরে মাসোহারা দিতে না পারায় তারা আমাদের সাথে ই আচরণ করেছে।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসোহারার বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন এগুলো সব বানোয়াট। তবে আদালতের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে