ধনু নদে অবৈধ মাছের ঘের,উচ্ছেদে প্রশাসনের নেই কোন উদ্যোগ
নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদে অবৈধ মাছের ঘের। উচ্ছেদে প্রশাসনের নেই কোন উদ্যোগ। উপজেলা প্রশাসন বলছে, এটি দেখার দায়িত্ব নৌ -পুলিশের আর নৌ -পুলিশ বলছে উপজেলা প্রশাসনের। কেউ দায় নিতে চায়না অবৈধ মাছের ঘেরের।
নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদে স্থানীয় প্রভাবশালীরা প্রভাব বিস্তার করে অবৈধভাবে মাছের ঘের তৈরী করে ধনু নদের বেশ কয়েক কিলোমিটার জায়গা দখল করে রেখেছে প্রভাবশালীরা। যে কারণে যে কোন সময় ঘটতে পারে নৌ দুর্ঘটনা। বহতা নদটিতে কয়েক”শ মাছের ঘের দেখে মনে হয় প্রশাসনের কাছ থেকে লিজ নেওয়া হয়েছে।
সরকারীভাবে ধনু নদটি উন্মুক্ত থাকার কথা থাকলেও এই দৃশ্য নেই এখানে। অসংখ্য মাছের ঘের তৈরী করে নিজেদের দখলে নিয়েছে প্রভাবশালী মহল। খালিয়াজুরীর উত্তরে সুনামগঞ্জের জামালগঞ্জ সীমান্ত থেকে দক্ষিণে কিশোরগঞ্জের ইটনা এলাকা পর্যন্ত প্রায় কয়েকশত মাছের ঘের তৈরী করে পুরো নদীকেই দখলে করে রেখেছে প্রভাবশালীরা।
নিজেদের খেয়াল খুশী মত প্রশাসনের চোখের সামনেই অসংখ্যক মাছের ঘের তৈরী করে মাছ ধরছে তারা। অদৃশ্য কারণে খালিয়াজুরী উপজেলা প্রশাসন ও লেপসিয়া নৌ- পুলিশ ফাঁড়ির পুলিশ রয়েছে নীরব ।
নাম প্রকাশ না করার শর্তে লেপসিয়া, রসুলপুর ও খালিয়াজুরী এলাকার বেশ কয়েক জন জেলে ও এলাকাবাসী বলেন, স্থানীয় গরীব জেলেদের মাছ ধরতে পোহাতে হয় অনেক জোড় ঝামেলা। নানা বিপত্তির মুখে পড়তে হয় তাদের।
পরিবেশ ও নদী গবেষকরা বলছেন, চলতি ধনু নদে অসংখ্য মাছের ঘের থাকালে নৌ চলাচলেবিঘ্ন ঘটে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের নৌ দূর্ঘটনা।
এই নদ দিয়ে সুনামগঞ্জের ছাতক থেকে পাথর আর সিলিকা বালি বোঝাই করে বড় বড় বল্কহেড,কার্গো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। নদী পাড় থেকে শুরু করে মাঝ নদী পর্যন্ত দেখা যায় অসংখ্য মাছের ঘের।
এসব মাছের ঘের তৈরীর ফলে যেমন বাঁধা গ্রস্থ হচ্ছে পানি প্রবাহ ঠিক তেমনি পলি মাটি জমে নদী হারাচ্ছে নাব্যতা।
প্রশাসনের এমন উদাসীনতাকেই দায়ী করছে অনেকেই। প্রশাসনের চোখের সামনে এত বড় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে প্রভাবশালীরা এ নিয়ে রয়েছে বিভিন্ন মহলে রয়েছে গুঞ্জন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টা দেখার দায়িত্ব নৌ-পুলিশের। তিনি বলেন আইন শৃংখলা সভায় এ বিষয়ে কথা বলেছিলে। কাজটা হল পুলিশ ও নৌ-পুলিশ তদারকি করে আইনগত ব্যবস্থা নিবে। যারা এসব কাজে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া আছে। তাছাড়া তিনি আরও বলেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অবৈধ ঘেরের মালিকদের খোঁজে পাওয়া যায় না বলে জানান।
খালিয়াজুরীর লেপসিয়া নৌ- পুলিশ ইনচার্জ আব্দুল সালাম বলেন অবৈধ মাছের ঘের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ
মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
Link Copied