ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৪:৫৫

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠাকুর পলশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে রহনপুর কলেজ মোড়স্থ রেললাইনে ট্রেনে মাথা কেটে পড়েছিল এক যুবকেরর। মৃতওই যুবকের মরাদেহের ১০ ফিট দূরে একটি মোবাইল পাওয়া গেছে। পরে গোমস্তাপুর থানাকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, রহনপুর এলাকায় ট্রেনে মাথা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনায় আমনুরা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে গোমস্তাপুর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ময়না তদন্তের পাঠানো। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরো জানান, স্থানীয় এক মেম্বারের সাথে কথা বলে জানা যায় আমিনুল ইসলাম হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সে কিছুটা ভারসম্যহীন বলে জানান।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত