নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পৌছেনি সকল বই
সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে মাধ্যমিক, মাদ্রাসা, ইবতেদায়ী ও প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সনের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে সকল বই তুলে দিতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৮০০ জনের জন্য ৮১,৯৯৮ টি বইয়ের চাহিদা থাকা সত্বেও ৬০,৮৯৪টি, মাদ্রাসা পর্যায়ে মোট ৩৩০০শিক্ষার্থীর জন্য ৪৯,০১৫ টি বইয়ের চাহিদা থাকা সত্বেও ১৯,২০০টি এবং ইবতেদায়ী পর্যায়ে ৪৩৫০ শিক্ষার্থীর জন্য ৩১,৩০০টি বইয়ের মধ্যে পাওয়া গিয়েছে ৫,২৫০টি বই।
উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ২৩টি, মাদ্রাসা ২৪টি ও ইবতেদায়ী মাদ্রাসা ৩০টি। উল্লেখ্য যে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক নতুন করা হয়েছে বিধায় প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির ২টি বই পেয়ে অনেক কোমলমতী শিক্ষার্থীরা মনক্ষুন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন পাঠ্যপুস্তক বিতরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চাহিদা অনুযায়ী বাকী বইগুলো আমাদের কাছে আসার সাথে সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌছানোর ব্যবস্থা করব।
প্রাথমিক পর্যায়ের ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০১টি শিশু কল্যাণ ও ১৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের চাহিদা ছিল ৩৯,৩৯৫টি। শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌছানো হয়েছে ২৬,০৭৫টি।
বাকী বই সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন বলেন, চাহিদা অনুযায়ী অতি শিগ্রই শিক্ষার্থীদের বাকী বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত প্রেরণ করার সিদ্ধান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied