মাধবপুরে ট্রাক ও নোহা মুখোমুখি সংঘর্ষ নিহত ৩ আহত ৪
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট নোহা গাড়ী ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে অপর ৪ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে শনিবার (৭জানুয়ারি) ভোররাত ৩ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নোহাগাড়ির একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন আতিকুর (১৫) পিতা নুরুল হক মাদানগর কুলাউড়া,আব্দুস সালাম (২৮) পিতা আব্দুল হান্নান বেড়াছড়া কমলগঞ্জ মৌলভীবাজার ও নোহা গাড়ির চালক সাদির আলী ( ৩০) পিতা ইয়াসিন আলী কমলাটিলা, কমলগঞ্জ, মৌলভীবাজার।আহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
তবে অবস্থা গুরুতর হওয়ায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী দূর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ