প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি দুদু
প্রচণ্ড শীত ও ঘণ কুয়াশায় উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায়, শীতার্ত ছিন্নমূল ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় সাড়ে ৪ শ' শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় বক্তব্য দেন ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ইউপি সদস্য শাহানুর ইসলাম, শ্রী ভুপেন চন্দ্র ও শাহালোমসহ অনেকেই।
শীতবস্ত্র বিতরণ শেষে বর্তমান সরকারের আমলে দৃশ্যমান উন্নয়নের বার্তা মানুষের মাঝে তুলে ধরেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত